রাসুলুল্লাহর (সা.) অস্তিত্ব: অস্বীকৃতির মেঘ বনাম প্রামাণ্যতার সূর্য

🏢 প্রকাশনী: রূপসী বাংলা
📚 ক্যাটাগরি: ধর্মীয় বই, নতুন বই

Original price was: ৳  420.Current price is: ৳  315.

পশ্চিমা অ্যাকাডেমিক জগতে হযরত মুহাম্মদ (সা.)-এর ঐতিহাসিকতাকে অস্বীকারের ধারা তৈরি হয়েছে। তথাকথিত Revisionist School-এর পণ্ডিতরা দাবি করছেন যে, মহানবি (সা.) কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব নন। তিনি মূলত এক মিথ।

সীরাত গবেষক ও ইতিহাসবিদ মুসা আল হাফিজ এই প্রচারণার বিপরীতে সাহিত্যিক, বৌদ্ধিক, ঐতিহাসিক ও তথ্যগত অভিযান পরিচালনা করেছেন।

পশ্চিমা বিভ্রান্তির জবাবে তার প্রবল ও প্রখর কণ্ঠস্বর এই গ্রন্থে সুস্পষ্ট। তিনি প্রতিটি অমুসলিম উৎসের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। গবেষণাভিত্তিক ও তথ্যসমৃদ্ধ জবাবের দ্বারা তিনি পশ্চিমা দাবির ভিত্তি ও শাখা-প্রশাখাকে নস্যাৎ করেছেন।

এই গ্রন্থকে মুসলিম পাণ্ডিত্যের পক্ষ থেকে জবাবি সাহিত্যের সমসাময়িক নজির বলা যেতে পারে। এতে আছে অসাধারণ আর্গুমেন্টেটিভ স্ট্রাকচার।

বইটি ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মতাত্ত্বিক বিতর্কের গভীরে পাঠকদের নিয়ে যায়, যা বাঙালি পাঠক ও গবেষকদের জন্য বিশেষ এক প্রাপ্তি।

বইটি পাঠকদের শুধু তথ্য দেয় না, বরং সমৃদ্ধ করে। শুধু আলো দেখায় না, বরং নবতর দৃষ্টি খুলে দেয়। বইটি পাঠকদের নিয়ে যায় তথ্য ও তত্ত্বযুদ্ধের এমন এক জগতে, যেখানে সত্য বিজয়ী হয়েছে।

📋 বইয়ের বিবরণ ও স্পেসিফিকেশন
লেখক মুসা আল হাফিজ
প্রকাশনী রূপসী বাংলা
ক্যাটাগরি ধর্মীয় বই, নতুন বই
সংস্করণ ১ম
মোট পৃষ্ঠা 208
বাঁধাই বোর্ড বাইন্ডিং
আইএসবিএন (ISBN) 978-984-99618-7-1
ভাষা বাংলা
দেশ বাংলাদেশ
প্রকাশকাল ১ম প্রকাশ: ফেব্রুয়ারি ২০২৬

Reviews

There are no reviews yet.

Be the first to review “রাসুলুল্লাহর (সা.) অস্তিত্ব: অস্বীকৃতির মেঘ বনাম প্রামাণ্যতার সূর্য”

Your email address will not be published. Required fields are marked *