
কিশোর কবিতা ও ছড়া
Original price was: ৳ 200.৳ 150Current price is: ৳ 150.
ষাটের দশকের কবি আল মাহমুদ (১৯৩৬-২০১৯) বাংলাদেশের কবিতায় এক গুরুত্বপূর্ণ নাম। আধুনিক বাংলা কবিতার পরিপুষ্টি সাধনের পাশাপাশি কবি আল মাহমুদ কিশোরদের জন্য লিখেছেন বিচিত্র স্বাদের অনবদ্য কবিতা এবং ছড়া। বাংলা সাহিত্যে কিশোর কবিতা এবং ছড়ার এক উজ্জ্বল ঐতিহ্য রয়েছে। রবীন্দ্রনাথ থেকে শুরু করে পরবর্তীকালে বহু খ্যাতিমান কবি শিশু- কিশোরদের জন্য কবিতা ও ছড়া লিখেছেন। আল মাহমুদ কবিতার মতোই কিশোর কবিতা ও ছড়া রচনার ক্ষেত্রে নিজস্ব ভুবন তৈরি করে নিয়েছেন। কিশোর ও শিশুমনের কল্পনা, স্বপ্নময়তা, আনন্দ ও বিস্ময় ধরা পড়েছে তাঁর এই সমস্ত লেখায়। যে কোনো মহৎ কবিই স্বদেশ, প্রকৃতি, মাটি ও নিসর্গের প্রতি মুগ্ধ ও ঘনিষ্ঠ ভালোবাসায় একাত্ম থাকেন। আল মাহমুদও তার ব্যতিক্রম নন।
কিশোর ও ছোটদের জন্য রচিত কবি আল মাহমুদের দুটো বিখ্যাত গ্রন্থ ‘পাখির কাছে ফুলের কাছে’ এবং ‘আয়রে পাখি লেজঝোলা’। এই গ্রন্থদুটোতে কিশোর ও ছোটদের জন্য কবি উন্মুক্ত করে দিয়েছেন তাঁর সৃজনশীল কল্পনার বর্ণময় জগৎ। স্মৃতিময় আবেগঘন মেঘনা-তীরবর্তী জীবন, কবির জন্মভিটার প্রতি দুরন্ত আকর্ষণ, নীল আকাশ, অবারিত প্রকৃতি, এদেশের নদী-নালা, গ্রামগঞ্জ, মানুষের বিচিত্র চলাফেরা প্রভৃতি দৈনন্দিন জীবনের চালচিত্র যেমন তাঁর কবিতা-ছড়ায় সুবাস ছড়ায় তেমনই বাংলার ইতিহাস-ঐতিহ্য-সংগ্রাম এবং এদেশের সাধারণ নরনারীর স্বপ্ন-আকাক্সক্ষার হরেকরকম ছবি কবির কবিতায় ফুটে উঠেছে।
| লেখক | আল মাহমুদ |
| প্রকাশনী | রূপসী বাংলা |
| ক্যাটাগরি | নতুন বই |
| সংস্করণ | ১ম |
| মোট পৃষ্ঠা | 80 |
| বাঁধাই | বোর্ড বাইন্ডিং |
| আইএসবিএন (ISBN) | 978-984-99618-5-7 |
| ভাষা | বাংলা |
| দেশ | বাংলাদেশ |
| প্রকাশকাল | ১ম প্রকাশ: ফেব্রুয়ারি ২০২৬ |




Reviews
There are no reviews yet.