আল মাহমুদ

আল মাহমুদ

৭ টি বই

আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ। হাইস্কুলে পড়াশোনাকালেই ঢাকা ও কলকাতার বিখ্যাত সাহিত্য পত্রিকাগুলোতে তার কবিতা প্রকাশিত হতে থাকে।
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ লোক লোকান্তর (১৯৬৩)। লোক লোকান্তর ও কালের কলস-মাত্র এই দুটি কাব্যগ্রন্থের জন্য ১৯৬৮ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। তার গল্প, উপন্যাস, প্রবন্ধও পাঠকের সমীহ লাভ করেছে। বড়দের পাশাপাশি ছোটদের জন্যও তিনি ছড়া-কবিতা, গল্প-উপন্যাস রচনা করেছেন।
তার লোক লোকান্তর, কালের কলস, সোনালী কাবিন, মায়াবী পর্দা দুলে ওঠো কাব্যগ্রন্থ: পানকৌড়ির রক্ত, সৌরভের কাছে পরাজিত গল্পগ্রন্থ। উপমহাদেশ, কাবিলের বোন উপন্যাস, যেভাবে বেড়ে উঠি স্মৃতিকথা; একটি পাখি লেজ ঝোলা, পাখির কাছে ফুলের কাছে ছড়াগ্রন্থ বিশেষভাবে উল্লেখযোগ্য।
সাহিত্যপ্রতিভার স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদকসহ বেশ কিছু সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে ফিলিপস সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, ফররুখ স্মৃতি পুরস্কার ও জীবনানন্দ দাশ স্মৃতি পুরস্কার অন্যতম।
২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি আল মাহমুদ ঢাকায় মৃত্যুবরণ করেন।

Showing all 7 results