
কিশোর উপন্যাস
Original price was: ৳ 300.৳ 225Current price is: ৳ 225.
আল মাহমুদের মরু মূষিকের উপত্যকা এবং ময়নামতির নেকলেস নিয়ে কিশোরদের এই উপন্যাস সংকলন।
মিসরের মেমফিস অঞ্চলের ধ্বংসাবশেষে বালুর তরঙ্গের মধ্যে ডুবে আছে এক সোনার পিরামিড। এ তথ্যটি আবিষ্কারের পরই ইহুদি দস্যুচক্রের হাতে অপহৃত হয় লায়লা ইলাহী। অপহরণকারী দস্যুচক্র সোনার লোভে মরিয়া।
লায়লার স্বামী ড. ইলাহীকে সাহায্য করতে বাংলাদেশ থেকে ছুটে যায় তার বন্ধু ড. চিশতি ও তার স্ত্রী। অভিযানে জড়িয়ে পড়ে মিসর ও লেবাননের গোয়েন্দা বাহিনী। বাধা, বিপদ, ভয়, সংঘর্ষ, ষড়যন্ত্র, সংঘাতের দুঃসাহসী এক অভিযানের কাহিনি মরু মুষিকের উপত্যকা।
আদিবার সিন্দুক থেকে উধাও হয়ে যায় একটি রুপোর নেকলেস। চর্যাপদের কবি, বৌদ্ধ তান্ত্রিক হারিপা আদিবার পূর্বসূরি রানি ময়নামতিকে এই নেকলেসটি উপহার দিয়েছিলেন।
তান্ত্রিকগুণ-সম্পন্ন এই নেকলেসটি পরে ময়নামতি অদৃশ্য হয়ে যেতে পারতেন। তান্ত্রিক উপায়েই আদিবার কাছ থেকে নেকলেসটি নিয়ে নেয় তার দূরসম্পর্কের ভগ্নি বৌদ্ধ কন্যা প্রিয়ংবদা মং সু। এখন সে এটি ব্যবহারের তান্ত্রিকবিধি লেখা আছে তালপাতার পান্ডুলিপিটি পেতে চায়।
সেটি না দিলে চরম ক্ষতি হবে আদিবার আর দিয়ে দিলে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মিয়ানমার-তিনটি দেশের তান্ত্রিকেরা আদিবার সৌভাগ্য কামনায় প্রার্থনা করবে। আদিবা কি প্রিয়ংবদার প্রস্তাবে রাজি হবে, নাকি ফিরিয়ে দেবে?
কল্পনা ও ইতিহাসের এক দুর্দান্ত এবং শিল্পিত রোমাঞ্চ উপন্যাস ময়নামতির নেকলেস।
| লেখক | আল মাহমুদ |
| প্রকাশনী | রূপসী বাংলা |
| ক্যাটাগরি | উপন্যাস, শিশু-কিশোর বই |
| সংস্করণ | ২য় |
| বাঁধাই | বোর্ড বাইন্ডিং |
| আইএসবিএন (ISBN) | 978-984-95713-6-0 |
| ভাষা | বাংলা |
| দেশ | বাংলাদেশ |





Reviews
There are no reviews yet.