
সীরাতের পথনির্দেশ
Original price was: ৳ 220.৳ 165Current price is: ৳ 165.
শব্দ হলো ভালোবাসা, প্রতিশব্দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত আবেগ ও নিবেদন দিয়ে আমরা এই নামের সামনে হাজির হই। এই নাম আমাদের সামনে হাজির করে সাফল্যের দু-জাহান। তারপর আমরা নিজেদের খুঁজে পাই, নিজেদের অর্থা ও মর্মকে করি আবিষ্কার। জীবনপথের দিশাসমূহকে বানান করতে শিখি, সত্য দিয়ে যাপনের দিনরাত্রিকে বয়ন করি।
হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও শিক্ষাধারা জীবনের সকল পথ ও দিগন্তকে আলো দেয়। এই শিক্ষার সীমান্ত সেখানেই, যেখানে শেষ হয়েছে জীবনের সীমানা। ফলে আমরা তাকে পুরোপুরি হাজির করতে পারি না। জাহিরও করতে পারি না। আমরা উপস্থাপন করি তার অংশ ও ভগ্নাংশকে। সেখানে পেয়ালার পানিতে দেখতে পাই সুরুজের প্রতিভাষ। মহানবীর (সা.) জীবনাদর্শের দুটি অনুপম দিগন্ত নিয়ে এই গ্রন্থ আলোকপাত করল।
এ গ্রন্থ আমাদেরকে দেখাবে সীরাতের মহিমা ও অনন্য আদর্শ। ছাত্র-শিক্ষক, তরুণ-প্রবীণ সবার জন্য এতে আছে সুস্পষ্ট আলো, পথের দিশা।
| লেখক | মুসা আল হাফিজ |
| প্রকাশনী | রূপসী বাংলা |
| ক্যাটাগরি | ধর্মীয় বই |
| সংস্করণ | ১ম |
| বাঁধাই | বোর্ড বাইন্ডিং |
| আইএসবিএন (ISBN) | 978-984-99065-6-8 |
| ভাষা | বাংলা |
| দেশ | বাংলাদেশ |
| প্রকাশকাল | ১ম প্রকাশ: ফেব্রুয়ারি ২০২৫ |





Reviews
There are no reviews yet.