
নেক আমলের ডায়েরি
Original price was: ৳ 300.৳ 225Current price is: ৳ 225.
ইমানের পর একজন মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নেক আমল। ইমানের সাথে যে ব্যক্তি নেক আমল করবে, সে-ই হবে পরকালে সফল এবং ইহকালে শ্রেষ্ঠ মানব। আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে দান করবেন জান্নাতের সুউচ্চ মাকাম।
নেক আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফরজ ও ওয়াজির বিধানসমূহ। এ সকল বিধান পালন করা বান্দার জন্য অপরিহার্য। কারণ, না করার ব্যাপারে বান্দার কোনো ইখতিয়ার নেই। না করলে বান্দাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
কিছু নেক আমল আছে এমন, যা করার ব্যাপারে আল্লাহ তায়ালার পক্ষ থেকে কোনো ধরপাকড় ও বাধ্যবাধকতা নেই এবং কোনো ধরনের হুমকি-ধমকি ও হুঁশিয়ারিও নেই। তবুও যখন বান্দা এসব নেক আমল নিয়মিত করে তখন সে খুব দ্রুত আল্লাহ তায়ালার নৈকট্য লাভ করে ও প্রিয় বান্দা হয়ে যায়। হয়ে যায় আল্লাহ তায়ালার ওলী।
কিতাবটিতে মোট পাঁচটি বিষয় স্থান পেয়েছে। ১. সকল প্রকার নফল নামাজ ও এসবের ফাযায়িল ও মাসায়িল। ২. কুরআন ও হাদিসে বর্ণিত নির্বাচিত দোয়াসমূহ। ৩. হাদিসে বর্ণিত সকাল-সন্ধ্যার দোয়া ও আমল। ৪. নফল রোযার গুরুত্ব ও ফযীলত। ৫. কুরআন তিলাওয়াতের গুরুত্ব ও সূরা সমূহের ফযীলত।
কিতাবটি সংকলনের ক্ষেত্রে দলিল-প্রমাণের প্রতি অত্যধিক গুরুত্ব দেওয়া হয়েছে। কুরআন, হাদিস ও ফিকহের গ্রহণযোগ্য কিতাবাদি থেকে প্রতিটি বিষয়ের দলিল পেশ করা হয়েছে। যার ফলে সর্বমহলে কিতাবটি গ্রহণযোগ্য ও সমাদৃত হয়েছে। আলহামদু লিল্লাহ।
| লেখক | মুফতী সুহাইল আবদুল কাইয়ুম |
| প্রকাশনী | রূপসী বাংলা |
| ক্যাটাগরি | ধর্মীয় বই |
| সংস্করণ | ১ম |
| বাঁধাই | বোর্ড বাইন্ডিং |
| আইএসবিএন (ISBN) | 978-984-98497-1-1 |
| ভাষা | বাংলা |
| দেশ | বাংলাদেশ |
| প্রকাশকাল | ১ম প্রকাশ: জানুয়ারি ২০২৪ |





Reviews
There are no reviews yet.