
অদ্ভুত আঁধার এক
Original price was: ৳ 200.৳ 150Current price is: ৳ 150.
শামসুর রাহমান বাংলা কবিতার মহাপুরুষ।
কবিতার বাইরে তিনি অনেক গল্প উপন্যাস প্রবন্ধও লিখেছেন।
১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে লেখা শামসুর রাহমানের অনবদ্য উপন্যাস- ‘অদ্ভুদ আঁধার এক’। যুদ্ধের সেই ভয়ংকর সময়ের প্রত্যক্ষ নির্মম নিপীড়নের বর্ণনায় ‘অদ্ভুত আঁধার এক’ উপন্যাস পরিপূর্ণ। পড়তে পড়তে মনে হয়, এতো বছর অতিক্রান্ত হওয়ার পরও আমরা দাঁড়িয়ে আছি একাত্তরের দিনরাত্রির মানচিত্রে।
উপন্যাসের প্রধান চরিত্র নাদিম ইউসুফ। তিনি কবি। ঢাকায় একটি পত্রিকায় চাকরি করতেন। কিন্তু স্বাধীনতা যুদ্ধ শুরু হলে ঢাকায় থাকা অসম্ভব হয়ে পরে। বাধ্য হয়ে স্ত্রী নাজমা ও কন্যা নিয়ে জন্মগ্রাম পলাশতলীতে গিয়ে আশ্রয় নেন। শহরের মানুষ প্রাণের দায়ে গ্রামে আশ্রয় নিলে দিন যাপন শুরু করলে শৈশবের বিচিত্র স্মৃতি ও প্রেমের ঘটনা মনের পর্দায় হানা দেয়।
সামনে কবিতা লেখার জন্য সাদা খাতা কবি নাদিম ইউসুফের কিন্তু মনের মধ্যে উথাল পাথাল করে পাকিস্তানী সৈন্যদের তান্ডবে ঢাকার রক্তাক্ত পরিস্থিতি। নিজের অসায়ত্ব অতিক্রম করে যেতে চান যুদ্ধে কিন্তু স্ত্রী সন্তানের মুখ চেয়ে থেমে যান। বুকের মধ্যে বাজে আত্মগ্লানির চাবুক।
একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে ভয়াল পরিস্থিতিতে বাঙালির মন ও মানসিকতা পাল্টে গিয়েছিল। অদ্ভুদ আঁধার এক উপন্যাসের নায়ক নাদিম ইউনুসের বড় চাচা সব সময়ে পবিত্র কোরআন পড়েন। তিনি বলেন- ‘পাকিস্তান আর থাকবো না। যা জুলুম ওরা করতাছে, এই জুলুমের পর পাকিস্তান থাকতে পারে না। অগ উপর আল্লার গজব পড়বো।’
অদ্ভুত আঁধার এক উপন্যাসে ছোট ছোট চিত্রকল্প এঁকে শামসুর রাহমান সেই রক্তদিনের বাস্তব পরিস্থিতি উপস্থাপন করেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় লেখা অন্যতম গুরুত্বপূর্ণ আত্মদহনের দলিল, এই উপন্যাস।
| লেখক | শামসুর রাহমান |
| প্রকাশনী | রূপসী বাংলা |
| ক্যাটাগরি | উপন্যাস, মুক্তিযুদ্ধ |
| সংস্করণ | ১ম |
| বাঁধাই | বোর্ড বাইন্ডিং |
| আইএসবিএন (ISBN) | 978-984-98497-3-5 |
| ভাষা | বাংলা |
| দেশ | বাংলাদেশ |
| প্রকাশকাল | রূপসী বাংলা ১ম প্রকাশ: ফেব্রুয়ারি ২০২৪ |





Reviews
There are no reviews yet.