স্মার্ট প্যারেন্টিং

🏢 প্রকাশনী: রূপসী বাংলা

Original price was: ৳  120.Current price is: ৳  90.

পরিবার সমাজের একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান। আর প্রতিটি পরিবারে সন্তান বাবা-মায়ের পরম সম্পদ ও স্রষ্টার শ্রেষ্ঠ নিয়ামত। প্রতিটি বাবা-মায়ের উচিত তাদের সন্তানদের সুষ্ঠু ও সুন্দরভাবে লালনপালন করা। সন্তানদের সুষ্ঠু লালনপালন ও যত্ন নেওয়াকে এবং সঠিকভাবে তদারকি করাকে Parenting বলা হয়। সন্তানের প্রতি বাবা-মায়ের অনেকগুলি দায়িত্ব ও কর্তব্য রয়েছে। বাবা-মা তাদের দায়িত্ব সুচারুরূপে পালন করলে সন্তানেরা সুসন্তান হিসেবে গড়ে ওঠে, অর্থাৎ Good Parenting begets good children. শিশুরা অনুকরণপ্রিয়। বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যরা যা করে, শিশুরা সাধারণত তাই অনুকরণ করতে শেখে। ফলে প্রতিটি পরিবারে বাবা-মার কথাবার্তা চালচলন, শিক্ষাদীক্ষা, নীতিনৈতিকতা, আদেশ-উপদেশ সন্তানদের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান যুগে একান্নভুক্ত পরিবারে বাবা-মাকে হতে হবে সন্তানের অভিভাবক এবং একইসাথে পরম বন্ধু। সন্তানের মনের অনুভূতিগুলো অনুধাবন করে তাদের চাওয়াপাওয়ার প্রতি গুরুত্ব দেওয়া প্রতিটি বাবা-মায়ের উচিত। মনে রাখতে হবে, আজকের শিশুসন্তান ভবিষ্যতের নাগরিক। তাই তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে Good Parenting অতীব প্রয়োজন। আধুনিক বিজ্ঞান শিক্ষার পাশাপাশি সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা দিতে হবে।

বাবা-মায়ের উচিত পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং পারিপার্শ্বিক পরিমন্ডলে সন্তানদের সঠিক নির্দেশনা দেয়া। প্রয়োজনবোধে সন্তানকে যেমন শাসন করতে হবে, তেমনি সোহাগ করতে হবে।

আধুনিক যন্ত্রের ব্যবহার তাদের জানতে হবে। তবে তারা যেন যন্ত্রের ভিতরে হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রতিটি সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে সে দেশ তথা বিশ্বের যেকোনো জায়গায় নিজের ঠাঁই করে নিতে পারবে।

📋 বইয়ের বিবরণ ও স্পেসিফিকেশন
লেখক শামীম আল-আমিন
প্রকাশনী রূপসী বাংলা
ক্যাটাগরি পরিবার ও প্যারেন্টিং
সংস্করণ ১ম
বাঁধাই বোর্ড বাইন্ডিং
আইএসবিএন (ISBN) 978-984-95840-2-5
ভাষা বাংলা
দেশ বাংলাদেশ
প্রকাশকাল ১ম প্রকাশ: ডিসেম্বর ২০২১

Reviews

There are no reviews yet.

Be the first to review “স্মার্ট প্যারেন্টিং”

Your email address will not be published. Required fields are marked *