মাওলানা ওয়াইছ মাহমুদ

মাওলানা ওয়াইছ মাহমুদ

১ টি বই

জন্মগ্রহণ ১৯৮০ সালের ১২ নভেম্বর, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলাধীন পাইমাস্কা গ্রামে। পিতা মাওলানা হুছাইনুদ্দিন রহ. ছিলেন একজন সুপরিচিত ও সর্ববরেণ্য আলেমেদ্বীন।
লেখক ২০০৩ সালে জামিআ ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর-সিলেট থেকে তাকমিল (মাস্টার্স) সম্পন্ন করার পর জামিআ সিদ্দিকিয়া উত্তর বালুচর; সিলেটে অধ্যাপনা শুরু করেন এবং সুচারুরূপে শিক্ষাসচিবের দায়িত্ব পালনসহ অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে সরফ-নাহুর প্রশিক্ষণদান করেন। লেখকের অধ্যয়ন ও অধ্যাপনার বেশির ভাগ সময় কেটেছে সিলেটে। লেখালেখি ও সাহিত্যসাধনা তাঁর ধ্যান-জ্ঞান। শিক্ষকতার পাশাপাশি বিষয়ভিত্তিক মৌলিক রচনা ও গবেষণার কাজে তিনি থাকেন নিয়মিত ব্যস্ত। সিরাত সাহিত্য ও তাফসিরের প্রতি রয়েছে প্রবল আকর্ষণ। পূর্বপ্রকাশিত মৌলিক গ্রন্থের সংখ্যা ৫টি। এর মধ্যে 'মা'আরিফুল হিজাব' সবিশেষ উল্লেখযোগ্য। বর্তমানেও বেশ কয়েকটি কিতাবের কাজ চলছে। তাছাড়া বিভিন্ন পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত তার সব প্রবন্ধ- রচনা মলাটবদ্ধ করার সংকল্পও রয়েছে। বর্তমানে তিনি নিজ পিতার স্বপ্নালোকে গড়ে তোলা জামিআ দারুল হিম্মাহ রাবিআ বসরি (সাহিতপুর বালিকা মাদরাসা)-এর প্রতিষ্ঠাতা পরিচালক ও সিনিয়র মুহাদ্দিস।

Showing the single result