ইসরাত জাহান ইন্শিতা

ইসরাত জাহান ইন্শিতা

২ টি বই

ইসরাত জাহান ইশিতা নতুন প্রজন্মের একজন লেখক ও সম্পাদক। ২০০৬ সালের ২ ডিসেম্বর চাঁদপুর জেলার কচুয়া উপজেলার এক প্রত্যন্ত গ্রামে তাঁর জন্ম। শব্দের সাথে তার সম্পর্ক ঠিক কবে থেকে শুরু, তার নির্দিষ্ট কোনো সময় জানা না থাকলেও, শৈশব থেকেই গল্প, কবিতা আর মানুষের জীবনযাপনের নানা রং তাঁকে গভীরভাবে টানত। জীবনের এসব অভিজ্ঞতা আর চারপাশের পরিবেশই তার লেখার ভাবনাকে তৈরি করেছে।
লেখালেখিকে তিনি শুধু মনের কথা প্রকাশের মাধ্যম হিসেবে দেখেন না, বরং একে পাঠকের সাথে এক অদৃশ্য সেতুবন্ধন তৈরির আন্তরিক চেষ্টা বলে মনে করেন। এই ধারাবাহিকতায় তারই সম্পাদনায় প্রকাশিত হয়েছে প্রথম বই 'জলতরঙ্গে ঝিলমিল'।
একটি লেখা যখন পাঠকের মনে সামান্য হলেও অনুভূতির জন্ম দেয়, কোনো পুরোনো স্মৃতিকে জাগিয়ে তোলে কিংবা নতুন করে ভাবতে শেখায়- তাকেই তিনি লেখক হিসেবে তার সবচেয়ে বড়ো প্রাপ্তি বলে মনে করেন। লেখার এই পথচলায় তিনি পাঠকদেরই প্রধান সঙ্গী হিসেবে পেতে চান। তার বিশ্বাস, পাঠকদের ভালোবাসা, মনোযোগ দিয়ে পড়া এবং গঠনমূলক সমালোচনার মধ্য দিয়েই তার এই যাত্রা পূর্ণতা পাবে।

Showing all 2 results